কিশোরগঞ্জ সদর উপজেলার এনজিও সম্বনয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাদির মিয়া। সভার শুরুতে কার্যবিবরণী পাঠ করেন সমাজসেবা কর্মকর্তা মো. হুমায়ুন কবীর আহম্মেদ ভূঁইয়া। বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমশিনার (ভূমি) সাগুপ্তা হক, কিশোরগঞ্জ মডেল থানার এস আই জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে ফজলুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা জেডএ শাহাদাৎ হোসেন প্রমুখ। এ ছাড়া স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ ও সদর উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।