সারাদেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে কালেক্টরেট সহকারীরা কর্মবিরতি পালন শুরু করেছে। রোববার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের কর্মচারীরা এ কর্মসূচি পালন করছেন।
সহকারী কমিশনার(ভুমি) অফিসের ভিপি শাখার সায়রাত সহকারী মোঃ শামীম জানান, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে তারা পদবি পরিবর্তন ও গ্রেড উন্নতিকরনের দাবিতে আগামী ১১ কর্মদিবস পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।