বাংলাদেশ কালেকক্টরেট সহকারি সমিতি(বাকাসস)’র কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারি কমিশনার (ভুমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীদের গ্রেড ১৩-১৬ পদবী পরিবর্তন সহ গ্রেড উন্নত করণের দাবীতে ৫ দিন ব্যাপী পূর্নদিবস কর্মবিরতির অংশ হিসাবে রোববার রাজশাহীর বাগমারায় কর্মবিরতি পালন করা হয়েছে। কর্মবিরতি কর্মসূচীতে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ শহিদুল ইসলাম, কম্পিউটার অপারেটর মমিনুল ইসলাম, হিসাব সহকারি সাদ্দাম হোসেন, সার্টিফিকেট সহকারি কাউসার আহম্মেদ, সার্টিফিকেট সহকারি(ভুমি) ফিরোজ আক্তার, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারি(ভুমি) ইসমত আরা । সিএ শহিদুল ইসলাম জানান, গ্রেড পরিবর্তন সহ অন্যান্য দাবীতে ৫ দিন ব্যাপি কর্মসূচী পালন শুরু হয়েছে। দাবী না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচী চলমান থাকবে।