অবশেষে গ্রামের বাড়িতে মা তাহমিনা বেগমের কবরের পাশে চির শায়িত হলেন সাবেক সংসদ সদস্য ও প্রকৃচির মহাসচিব আবু হেনাকে। রোববার বেলা দুই ঘটিকার সময় যোগিপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে তাঁর মরহেদ কাতিলা গ্রামে পৌছালে শত শত জনতা ও বিএনপি’র নেতা কর্মীরা এক নজর দেখতে মরহুদের কাতিলা গ্রামে ছুটে আসেন। রবিবার বেলা এগারোটার সময় মরহুমের নিজ বাড়ি কাতিলা গ্রামে আসেন বাগমারার বর্তমান সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে বেলা দুই ঘটিকার সময় কাতিলা গ্রামে নিজ বাড়িতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন আবু হেনার ছোট ভাই আবু সাইদ, আবু সিনহা, খালাত ভাই কামাল হোসেন, মনিরুল ইসলাম জালু, মতিউল ইসলাম গামাল, ভাতিজা মাসুদ আলম টনি, রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া, সাবেক সভাপতি অধ্যাপক মোকলেছুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সোবহান, উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন, ভবানীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, তাহেরপুর পৌর সভার সাবেক মেয়র আবু নাইম শামসুর রহমান মিন্টু, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, যোগিপাড়া ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, ঝিকরা ইউপি’র সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, বড়বিহানালী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, জেলা যুবদলের সম্পাদক শফিকুল ইসলাম সমাপ্ত, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ, ভবানীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক শাহিনুর ইসলাম শাহিন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান জর্জ, পৌর ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম গনি, সদস্য সচিব উজ্জল হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।