মোল্লাহাটে জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ তার মা রিজিয়া নাসের ও সহধর্মিনী রূপা চৌধূরীর আশু সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চরকুলিয়া মহিলা আলীয়া মাদরাসার আয়োজনে উক্ত প্রতিষ্ঠানের অফিস কক্ষে শনিবার এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার সুপার মাওলানা মুফতি মোঃ ইলিয়াস হোসেনের পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে অংশ নেন পরিচালনা পর্ষদ সদস্য এস,এম, মিজানুর রহমান ও নুর ইসলাম প্রমূখ।