রাজশাহীর চারঘাটে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সামিরা।
এলাকাবাসী জানায়, চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামিনী গঙ্গারামপুর এলাকার ভাষান আলী তার মেয়ের বিয়ের প্রস্তুতি নেন।
খবর পেয়ে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা সেখানে গিয়ে ওই বিয়ে বন্ধ করেন। পাশাপাশি ভাষান আলীর ৫ হাজার টাকা জরিমানা ও ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে বিবাহ দিবেন না মর্মে মুচলেকা গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের বাবা কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছরের পূর্বে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। বাল্য বিবাহ বন্ধে জনসচেতনতা ও অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।