বগুড়ায় সেচ পাম্পের সামনে থেকে রায়হান বাদশা(২৭) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাদশা দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্বর্জনকুড়ি গ্রামের সোলাইমান সরদার ফেরদৌসের ছেলে। এ ঘটনায় শনিবার দুপুরে মৃত্যুটিকে অস্বাভাবিক বলে দাবি করে নিহতের বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন।
দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাদশা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। কারণ তার লাশের পাশে গায়স ট্যাবলেট পাওয়া গেছে। তবে তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।