কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আনসার ও ভিডিপির মানব কল্যাণে আমরা এই শ্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকি উদযাপন উপলক্ষ্যে আনসার ও ভিডিপির পৌরসভার ৪নং ওয়ার্ডের দলনেতা জুবায়ের আহ্মেদের উদ্যোগে ছিন্নমূল মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। ওই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোঃ শফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার। উল্লেখ্য, এই কর্মসূচীতে এতিম ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচীর সময় সামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজের পাশাপাশি অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছেন।