ঝিনাইদহ কালীগঞ্জে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) র আয়োজনে কমিউনিটি ক্লিনিক পরিচালনার জন্য স্থানীয় সরকার প্রতিনিধিদের ১৬ দিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠানে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামিমা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, বিভাগিয় ¯া^স্থ্য পরিচালক ডাঃ রাসেদা সুলতানা, উপজেলা ভাইচ চেয়াম্যান শিবলী নোমানী, আর এম সুলতান মাহমুদ, প্রমুখ।