মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’, ট্রাম্প সমর্থকদের স্লোগানে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এবং লাস ভেগাসের রাজপথ। হোয়াইট হাউজের আশপাশ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। ভোট কারচুপির অভিযোগে তারা এ বিক্ষোভে অংশ নেন।
হোয়াইট হাউজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অবস্থান নেন ট্রাম্পের সশস্ত্র সমর্থক গোষ্ঠী। এরই মধ্যে ট্রাম্পের কট্টর ডানপন্থি প্রাউড বয়েজের অনেক সদস্য ভারী অস্ত্র হাতে বুলেট প্রুফ জ্যাটে পড়ে মিছিলে অংশ নেন। এদিন সকালে ট্রাম্পের মোটর শোভাযাত্রা বিক্ষোভের পাশ দিয়েই অতিক্রম করে।
বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়। যেন কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে।
আন্দোলনকারীরা জানান, ‘আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। এখানে প্রচুর ট্রাম্পের সমথর্ক অবস্থান নিয়েছে। কারণ একটাই, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার অনুসারীরা নির্বাচন চুরি করেছেন, এ প্রতিবাদেই আমাদের আন্দোলন’।
ট্রাম্পের সমর্থকদের ডাকা বিক্ষোভকে প্রতিহত করে সমাবেশের ডাক দেন বামপন্থিরাও। পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় দু’পক্ষের সংঘাতের আশঙ্কা ছিল। তবে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।