ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের সদ্যপ্রয়াত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশারফ হোসেনের আকস্মিক মৃত্যুতে এক স্মরণ সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।বিকাল তিনটায় এ সভা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আতিথি ছিলেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি,বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওআমী লীগের সভাপতি সদর খান, সাধারণ সম্পাদক আজগর আলী, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যডঃ আব্দুল আজিজ,পিপি ইসমাইল হোসেন বাদশা,শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যা জাহিদুন্নবি কালু প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন। বক্তব্য রাখেন কামরুজ্জামান জিকু, আফরোজা নাসরিন লিপি, শামিমার রশিদ জোয়ার্দার,শামীম হোসেন মোল্লা, আব্দুল আওয়াল, নিলুফা ইয়াসমিন, সাইফুর রহমান সেন্টু,রানাউজ্জামান বাদশা, নাসির খান,সাবু,মনোয়ার হোসেন মালিথা,জাহিদুন্নবি কালু,সালাউদ্দীন জোয়ার্দার মামুন,সফিকুল ইসলাম শিমুল, প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা,সরোয়ার জাহান বাদশা,নজরুল ইসলাম,আসাদুজ্জামান আসাদ,এম হাকিম আহমেদ, মুকতার আহমেদ মৃধা,নায়েব আলী যোয়ার্দার, অধ্যাপক আবেদ আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।