বগুড়ার আদমদীঘিতে জামিল হোসেন (৫০) নামের এক ব্যক্তি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। জামিল হোসেন উপজেলার জিনইর গ্রামের তয়েজ প্রামানিকের ছেলে। গত শুক্রবার রাতে সে মারা যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামিল হোসেন পারিবারিক কলহের জেরধরে গত শুক্রবার সন্ধ্যায় বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যালেট সেবন করে অসুস্থ হয়। তাকে মূমূর্ষ অবস্থায় প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে সে মারা যায়।