ঝিনাইদহের কালীগঞ্জে পপুলার লাইফ ইন্সুরেন্স এর চেক বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের এক জনাকির্ণ অনুষ্ঠানে ৯ জনকে এই চেক দেওয়া হয়। গ্রাহকদের ১২ বছর মেয়াদ পূর্ন হওয়ার কারনে তাদের সমুদয় টাকার চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সুরেন্সের ঝিনাইদহ সার্ভিস সেলে ইনচার্জ এইচএম ফিরোজ আহমেদ, এডিডিপিডি আবুল কালাম আজাদ, একাউন্ট ইনচার্জ আজিজুর রহমান ও ব্রান্স ম্যানেজার মোস্তাফিজুর রহমান।