আসন্ন বগুড়ার সান্তাহার পৌরসভার নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য বিএনপির মেয়র প্রার্থী, সাবেক সরকারি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক, ছাত্র সংসদের জিএস, সান্তাহার শহর ছাত্রদলের আহবায়ক, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক, বর্তমান সান্তাহার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পর পর ৪ বার বগুড়া জেলা সিএনজি মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান টিটু আগাম প্রচার-প্রচারনা শুরু করেছেন। শনিবার দুপুরে সান্তাহার পৌর শহরের ষ্টেশন রোডে তিনি সাধারন মানুষের সাথে দেখা করে শুভেচ্ছা ও মত বিনিময় করে আগাম প্রচার-প্রচারনা চালাচ্ছেন। এ সময় তার সাথে শ্রমিকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী আলহাজ্ব মতিউর রহমান টিটু বলেন, আমি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমি ছাত্রদলের রাজনীতি থেকে যুবদল এর সাথে এরপর বর্তমানে পৌর বিএনপি রাজনীতির সাথে জড়িত। ইনশাআল্লাহ দলীয় মনোনয়ন পেলে আমি নিশ্চয় ধানের শীষ প্রতিক নিয়ে সান্তাহার পৌর সভায় বিএনপির বিজয় অক্ষুন্ন রাখতে পারবো।