খুলনার পাইকগাছায় পুলিশ আবুল কালাম ফকির নামে ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়ী থেকে এসআই রকিব ও হরিঢালী ক্যাম্প পুলিশের ইনচার্জ মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে উপজেলার হরিদাশ কাটি গ্রামের কফিল উদ্দীন ফকিরের ছেলে। আবুল কালামকে জেল-হাজতে প্রেরণের কথা বলে ওসি মোঃ এজাজ শফি জানান, তার বিরুদ্ধে জিআর ১৬৪/০৭ নং মামলায় পেনাল কোর্ড ৩২৪ ধারার অভিযোগ আদালত ২বছরের সাজা, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারান্ড প্রদান করে।