ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে প্রীতি নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
শিশু প্রীতি ওই গ্রামের পিকুল বিশ^াসের মেয়ে।
স্বজনরা জানান, সকালে বাড়ির পাশে করছিল প্রীতি। খেলতে খেলতে হঠাৎ সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।