বগুড়ার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ৭নং ওয়ার্ডের কমিশনার আজিজুর রহমান আজিজ দীর্ঘদিন শারীরিক অসুস্থার পর গত বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নলিল্লাহি........রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ নাতি,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেলেন। আজ শুক্রবার বাদ জুম্মা সান্তাহার দারুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের বাড়ি খিদিরপুর পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তার নামাজে জানাজায় বহু সংখ্যক মুসল্লি অংশ গ্রহন করেন।