ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে আলিফ (৭) নামের এক শিশু। সে পাবনার চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের শিবাখালী গ্রামের মোতাহার হোসেনের ছেলে। বৃহস্পতিবার শিশুটি তার ফুফুর বাড়ি ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামে বেড়াতে যায়। বিকেলে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়। সন্ধ্যায় মৃতদেহ নিজ বাড়ি শিবাখালী এনে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।