পাবনার চাটমোহর রেলস্টেশনের অদূরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরনে ছিল রঙিন চেক শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট।
স্থানীয়রা জানান,ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এমন সময় চাটমোহর রেলস্টেশনের পশ্চিম দিকের এক কিলোমিটার দূরে মাঝগ্রাম এলাকায় রেললাইনের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। নিহত ব্যক্তির পরিচয় এবং কিভাবে এখানে এসে ট্রেনের ধাক্কায় নিহত হলেন এ বিষয়ে কেউ কিছুই বলতে পারছেন না।
ঘটনার সত্যতা স্বীকার করে চাটমোহর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন জানান,ট্রেনের ধাক্কায় নিহত হওয়ার ঘটনার পরেই সিরাজগঞ্জ জিআরপি থানাকে অবহিত করা হয়েছে। তারা এসে লাশ নিয়ে গেছে।