রাজশাহীর গোদাগাড়ীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোদাগাড়ী উপজেলা অডিটোরিয়াম এসব বিতরণ করা হয়।
প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পূর্নবাসন এবং রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মতিয়র রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর আ.লীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আলমগীর কবির তোতা প্রমুখ।