রিপোর্টারস ক্লাব সারিয়াকান্দি বগুড়ার সদস্যরা সারিয়াকান্দি থানার নবাগত ওসির সাথে মিলিত হয়েছিলেন। গত ৯ নভেম্বর সন্ধ্যায় নবাগত ওসি মোঃ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় ওসি মিজানুর রহমান উপস্থিত সদস্যদের বলেন, যে কোন ভাবেই হক না কেন সমাজে যে কোন অপরাধ কমে আনতে হবে। মানুষের জন্য বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা দরকার। আমি এজন্য আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। এ সময় ্ওই ক্লাবের সভাপতি ইমরান হোসাইন রুবেল, সাধারণ সম্পাদক জাফরুল সাদিক, সাংবাদিক আবদুল ওয়াহেদ, মিজানুর রহমান শামীম, সাংবাদিক পাভেল মিয়া প্রমুখ। এ সময় সাংবাদিকরা তাকে সর্বাত্বক সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করেন।