পাবনার চাটমোহর রেলবাজার এলাকা থেকে বৃহস্পতিবার এক বৃদ্ধকে উদ্ধার করেছে এলাকাবাসী। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। এলাকাবাসী জানান,বৃদ্ধটি রেলবাজার এলাকায় ঘোরাফেরা করছিল। তার পরিচয় জানতে চাইলে কেবল নামটিই বলতে পারে। তার নাম আজিজ। কোথায় বাড়ি বা কোথা থেকে এসেছে বলতে পারেনা। তার আনুমানিক বয়স ৮০ বছর।
চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান,এলাকার লোকজন বৃদ্ধটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাবনায় পাঠানো হবে। তিনি বৃদ্ধের ছবি বিভিন্ন মাধ্যমে দেওয়ার অনুরোধ জানান।