পাবনার চাটমোহর উপজেলার সমাজ গ্রামে ১৯৭১ সালের ১১ নভেম্বর পাক হানাদার বাহিনী কর্তৃক মুক্তিযুদ্ধকালীন এমপিএ অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী এঁর পৈত্রিক ভিটায় অগ্নিসংযোগ এবং সমাজ গ্রামে তান্ডবের ৪৯তম বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সমাজ বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কাজী আঃ খালেক। মরহুম সমাজী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার ও গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। সমাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মমির মুজিবুল হক সমাজী টুটুলের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন লুনা সমাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,অধ্যাপক আঃ কুদ্দুস এমপির ছেলে আব্দুল্লাহ শোভন,হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন,বীর মুক্তিযোদ্ধা পরিতোষ রায় চৌধুরী,সাবেক চেয়ারম্যান রবিউল করিম মাস্টার,অধ্যাপক বিকাশ মৈত্র.এস এম মিজানুর রহমার সমাজী,নুরজাহান মুক্তি,রুহুল আমিন,গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আঃ হামিদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস প্রমূখ।। এরআগে প্রধান অতিথিসহ অন্যরা মরহুম মোজাম্মেল হক সমাজীর পৈত্রিক ভিটা পরিদর্শন ও কবর জিয়ারত করেন। সন্ধ্যার পর পরিবেশিত হয় গণসঙ্গীত ও নাটক।