পৌরনীতি বিষয়ের শিক্ষক হোসেন কবির। তিনি ১৯৯৯ সালের ২৫ সেপ্টেম্বর প্রভাষক পদে যোগদান করেন। একই বছরের ১৫ ডিসেম্বর যোগদান করেন জীব বিজ্ঞান বিষয়ের প্রভাষক সামরুল হক। সিনিয়র শিক্ষকের তথ্য গোপন করে জুনিয়র শিক্ষকে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি দেয়ার অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর স্কুল এ- কলেজে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর স্কুল এ- কলেজের সিনিয়র শিক্ষকর হোসেন কবিরের কাগজপত্র তথ্য যাচাই-বাছাই না করে জুনিয়র শিক্ষক সামরুল হককে পদোন্নতি দেয়া হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষ কামারুজ্জামান, পদোন্নতি পাওয়া শিক্ষক সামরুল হক, রাজশাহীর আঞ্চলিক পরিচালক, উপ-পচিালক ও মহাপরিচালকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন শিক্ষক হোসেন কবির। যার মামলা নম্বর-১৫/২০২০।
এর আগে ৮ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক ও মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করা হয়। এই বিষয়ে ৩ সেপ্টেম্বর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালককে তদন্তের নির্দেশ দেন। এই অভিযোগ ২৭ সেপ্টেম্বর তদন্ত করেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ড. আবু রেজা আজাদ।
এ বিষয়ে শিক্ষক হোসেন কবির বলেন, আমি সিনিয়র হয়েও অধ্যক্ষ আমাকে কাড়জপত্রে জুনিয়র দেখিয়ে জীব বিজ্ঞানের প্রভাষক সামরুল হককে আঞ্চলিক অফিসে তালিকা দেয়া হয়। সেই মোতাবেক কাড়জপত্র যাছাই-বাছাই না করে কর্তৃপক্ষ জুনিয়রকে পদোন্নতি দিয়েছেন। এদিকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি না দেয়ার জন্য চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি আঞ্চলিক পরিচালক রাজশাহীর নিকট অভিযোগ এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুপারিশের জন্য ২৫ ফেব্রুয়ারি অধ্যক্ষ বরাবর আবেদন করেও কোন সুরাহা পায়নি। এ ছাড়া সামরুল হকের যোগদানের তারিখ ঠিক রাখা হলেও আমার যোগদান দেখানো হয়েছে ২০০২ সালের ৭ জানুয়ারি। ফলে আমি নিরুপায় হয়ে মামলা দায়ের করেছি।
প্রভাষক সামরুল হক বলেন, আমি অধ্যক্ষকের নির্দেশ মোতাবেক চলতি বছরের ৯ মে আঞ্চলিক পরিচালক রাজশাহীর বরাবর আবেদন করি। সেই মোতাবেক আমার পদটি এমপিও হয়েছে। আমরা বসে এ বিষয়ে মিমংাসা করে নিব।
এ বিষয়ে রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ড. আবু রেজা আজাদ বলেন, অভিযোগের পর অধ্যক্ষের পাঠানো কাগজপত্রে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। সরেজমিন তদন্ত করে অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী যার প্রাপ্য তিনিই পদোন্নতি পাবেন।
কেশবপুর কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান বলেন, প্রভাষক সামরুল হককে কাগজ অনলাইনে পাঠাতে বলেছিলাম। সেই মোতাবেক তার সিনিয়র পদে এমপিওভুক্ত হয়ে গেছে।