বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর বুধবার বেলা ১১টায় শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী অনার্স কলেজের সভাকক্ষে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভূট্টোর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, সাবেক যুবলীগ নেতা গনেশ কিশোর মুন্সী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সানি, শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন প্রমুখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, স্বেচ্চাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।