পাবনার সুজানগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের শতাধিক নেতা কর্মী অংশ নেয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পৌর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ রফিকুল ইসলাম।