বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। বুধবার দুপুর উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষরোপন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেনের সঞ্চলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালিপদ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন কে, আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন-উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সন্দ্বিপ বিশ্বাস, আটজুড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মুকুল মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আসাদ মোল্লা, উদয়পুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ রুবেল কাজি, কুলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি রেজাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফোরকান শেখ, যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলুসহ উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী রুপা চেীধুরীর আশু সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মানজুরুল হক।