একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শারীরিক অসুস্থতা বিবেচনায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কোলা (পূর্বপাড়া) গ্রামের মৃত আবদুল হামিদ মিয়ার ছেলে মোঃ আবদুর রশিদ মিয়াকে জামিন দিয়েছেন আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় নড়াইলের লোহাগড়ার নওয়া গ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখও জামিন পান। সোমবার (৯ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী মাসের ১৫ ডিসেম্বর পর্যন্ত আসামি আবদুর রশিদকে জামিন দেন। ট্রাইব্যুনালে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান ও গাজী এমএইচ তামিম। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামীর আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান আবদুর রশিদ হর্টের সমস্যায় ভুগছেন। শর্ত হিসেবে তাকে পরিবার এবং আইনজীবীদের জিম্মায় জামিন দেওয়া হয়। ২০১৯ সালের ২৪ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার কোলা (পূর্বপাড়া) গ্রামের মৃত আবদুল হামিদ মিয়ার ছেলে মোঃ আবদুর রশিদ মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন চুড়ান্ত করে তদন্ত সংস্থা। এই তিন জনের বিরুদ্ধে ২০১৬ সালের ২৭ জুন তদন্ত শুরু হয়। তাদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।