পাবনার চাটমোহরে বুধবার সকালে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃণকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আ.হামিদ মাস্টার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,প্রেসক্লাব সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা এএ মাসুম বিল্লাহ জানান,কৃষি প্রণোদনা ও ক্ষতিগ্রস্থ কৃষকের পুনর্বাসনের আওতায় চলতি মৌসুমে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম,ভুট্টা,পেঁয়াজ,সরিষা,ম্সাকলাইসহ বিভিন্ন ফসলের বীজ এবং টিএসপি ও ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।