সারিয়াকান্দিতে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের অফিস হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার
। এছাড়াও সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন, উপজেলাপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মমতাজুর রহমান। এছাড়ায় আরও বক্ত্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল, সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম রাজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম দুখু, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, যুবলীগ নেতা আবদুস সালাম, ফুলবাড়ী ইউনিয়নের যুগ্ম আহ্বাক মঞ্জিল আলীসহ পৌর যুব লীগ, উপজেলা যুবলীগ, ১২ ইউনিয়ন, সাংগঠনিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মী প্রয়ত এমপি আবদুল মান্নানের কবর জিয়ারত করেন।