দিনাজপুরে আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন “ কৃষ্টিবন্ধন” এর জেলা কমিটি গঠন করা হয়েছে।
গত ১০ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অফিসকক্ষে ওই কলেজের অধ্যক্ষ ডঃ সৈয়দ রেদওয়ানুর রহমানের সভাপতিত্বে কমিটিতে মোজাম্মেল বিশ্বাস, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, চাষা হাবিবকে উপদেষ্টা ও ডঃ সৈয়দ রেদওয়ানুর রহমানকে সভাপতি ও রহমতুল্লাহ রহমতকে সাধারণ সম্পাদককে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির অন্য সদস্যগণ হলেন- সহ-সভাপতি পদে শামস পারভীন রুমি, আজহারুল আজাদ জুয়েল, সনদ চক্রবর্ত্তি লিটু, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ও এফ এম মোরশেদ উল আলম, হারুনুর রশিদ হারুন, সহ সাধারণ সম্পাদক পদে গ্যালি বিনতে শিরিন, শামসুর রেজা শুভ, সাংগঠনিক সম্পাদক পদে ওয়াসিম আহমেদ শান্ত, অদিতি রাণী, অর্থ সম্পাদক পদে নূর ইসলাম, দপ্তর সম্পাদক পদে শামীম রাজা, প্রচার সম্পাদক পদে এডঃ মোসাঃ মাসুদা খাতুন, সহ প্রচার সম্পাদক পদে টংকনাথ অধিকারী, কার্য্য নির্বাহী সদস্য পদে মিতুল ভট্টাচার্য্য, হাবিবুর রহমান, ইরতিজা রাইয়ান অরিত্র, নোশিন নানজিবা কথক।