পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করার অভিযোগে মো: রোমেল হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রোমেল শহরের পৌর এলাকার দিলালপুর জেলাপাড়া মহল্লার মো: আবদুল লতিফের ছেলে।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করায় সোমবার রাতে পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার আবদুল লতিফ সরকারের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আহসানুল সরকার রাজীব নিজে বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় সোমবার ভোর রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে রোমেলের নিজ বাড়ি থেকে তাকে আটক করে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্বা আইন এর ২১(২)/২৮(২)/২৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরো জানায়, শহরের পৌর এলাকার দিলালপুর জেলাপাড়া মহল্লার মৃত রবিউল ইসলামের ছেলে ২০১৮ সালের ১২ জানুয়ারী নিজ বাড়ি হতে সে ও অজ্ঞাতনা আসামীগণ যোগ সাজসে সোশাল মিডিয়া ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে আপত্তিকর কথা লিখে ইন্টানেটে আপলোড করে। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ও বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করার জন্য মানহানীসহ সামাজিক ভাবে হেয় করার চেষ্টা করার অভিযোগ আনা হয়। অভিযুক্ত এই যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগ দায়ের করেন শহরের শালগাড়িয়া মহল্লার রাজিব সরকার নামে একজন।
এ বিষয়ে মামলার বাদী রাজীব সরকার বলেন, সম্প্রতি সোশাল মিডিয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি ও বঙ্গবন্ধুকে নিয়ে বাজে একটি পোষ্ট দেখতে পাই। তারি আলোকে একজন সচেতন নাগরিক ও দলের একনিষ্ঠ কর্মী হিসাবে আমি এই অভিযোগ দায়ের করেছি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতিসহ বঙ্গবন্ধুকে নিয়ে পাবনা পৌর এলাকার আটককৃত যুবক তার ফেসবুক পেজে আপলোড করেছে বলে আমরা অভিযোগ পাই। অভিযোগের আলোকে প্রাথমিক ঘটনার বিষয়ে তদন্ত করে রাতেই অভিযান করে শহরের জেলাপাড়া তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। ঘটনাটি বেশ আগের ২০১৪ সালের ১২ জানুয়ারীতে এই ছবি আপলড করা হয়েছিলো। তখন এই অভিযুক্ত ছেলেটি বিএনপির সমর্থক বা কর্মী ছিলো বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে মামলা নথিভুক্ক করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।