বে-পরোয়া মোটরসাইকেলের ধাক্কায় রুপালী (০৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে রুপালীর ছোট বোন আড়াই বছরের শিশু খাদিজা। মঙ্গলবার দুপুর ৩টার দিকে মনিরামপুর উপজেলার ষোলখাদা বাজারে এ ঘটনা ঘটেছে। নিহত রুপালী ওই গ্রামের গোলাম রসুলের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, রুপালী এবং তার ছোট বোন খাদিজা বাড়ির সামনে রাস্তার পাশে বসে খেলছিল। এ সময় এনায়েতপুর গ্রামের মহিদুল ইসলাম নামে এক যুবক বে-পরোয়া ভাবে মোটরসাইকেল চালিয়ে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুপালীর মৃত্যু হয়। এ সময় আহত হয় তার ছোট বোন খাদিজা খাতুন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জোহরুল ইসলাম। উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক স, ম, আলাউদ্দীন জানান, আহত খাদিজাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।