প্রতিটি সেলাইমেশিন একেকটি পরিবারের অভাব অনটন দূর করতে মূখ্য ভূমিকা রাখবে। আত্মকর্মসংস্থানে এসব সেলাইমেশিন গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করবে। মঙ্গলবার দুপুরে সেলাইমেশিন ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরনের সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ীর কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এসব কথা বলেন।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুঃস্থ ও অসহায় মহিলাদের কর্মসংস্থানের জন্য ৭৫ টি সেলাইমেশিন ও ২৫ হুইল চেয়ার অসহায় প্রতিবন্ধিদের মাঝে বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সেলাইমেশিন ও হুইল চেয়ার বিতরন করেন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ীর কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ, উপজেলা প্রকৌশলী আহসান হাবিব ও পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।