সোমবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা ফাঁড়ি পুলিশ একটি চোলাই মদ তৈরীর কারাখানায় অভিযান চালিয়ে ১৫ লিটার সদ্য তৈরী চোলাই মদ ও ২৫ লিটার মদ তৈরীর উপকরণসহ পরিমল ঋষি (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার চেরাগপুর ঋষিপাড়া গ্রামের মৃত নিবারন ঋষির ছেলে।
মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, আটক পরিমল দীর্ঘদিন ধরে তার বাড়ীতে চোলাই মদ তৈরী করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। গোপন সূত্রে এ সংবাদ পেয়ে নওহাটা ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান জিয়া সঙ্গীয় ফোর্সসহ রাত ৯ টায় তার বাড়ীতে অভিযান চালায়।
এব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।