সোমবার দুপুরে জাতীয় বিজ্ঞান যাদুঘরের কিউরেটর মো: আবদুল আজিজ নওগাঁর মহাদেবপুর উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব পরিদর্শন করেন।
তিনি উপজেলা কমপ্লেক্সের ইউএনওর পুরাতন অফিস কক্ষে স্থাপিত ক্লাবের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। তাকে ক্লাবের বিভিন্ন যন্ত্রপাতি ও উদ্ভাবন দেখানো হয়।
এসময় উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি ইউএনও মিজানুর রহমান মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিনুল ইসলাম, অ্যাকাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, শিক্ষক গোলাম সারওয়ার প্রমুখ তার সঙ্গে ছিলেন।
এর আগে এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে তাঁর সভাপতিত্বে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের এক সাধারণ সভার আয়োজন করা হয়। জাতীয় বিজ্ঞান যাদুঘরের কিউরেটর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।