কিশোরগঞ্জের কটিয়াদীতে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অতিথি পাখি নিধন রোধে জনসচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: মোহাম্মদ মুশতাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এর পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, করগাঁও ইউপি চেয়ারম্যান শরাফত লস্কর পারভেজ, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মানবজমিন প্রতিনিধি মো: রফিকুল হায়দার টিটু, করগাঁও ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: রউফ প্রমুখ। কিশোরগঞ্জ এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, বোরহান উদ্দিন, মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দেবনাথ।
বক্তাগণ পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপাণি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে শীতে হাওর এলাকায় আগত অতিথি পাখি যেন কেউ শিকার না করে এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করে অতিথি পাখির অভয়ারন্য নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেন। যদি কোন শিকারী পাখি শিকার করতে দেখা যায় তাহলে বন বিভাগ বা উপজেলা প্রশাসনকে অবগিত করার আহবান জানান। আলোচনা সভায় ইউপি সদস্য, রাজনিতিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বন বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।