প্রতিবছরের সত এবারও শীতের শুরুতে চাটমোহরসহ চলনবিলের বিভিন্ন স্থানে অতিথি পাখি আসতে শুরু করেছে। একইসাথে শুরু হয়েছে পাখি শিকারীদের তান্ডব। শিকারীরা আমন খেকের মাছখানে অভিনব কায়দায় বাসা তৈরি করে জাল ফেলে প্রতিদিনই পাখি ধরছে। অতিথি পাখির অভয়ারণ্য বলে খ্যাত চলনবিল এলাকা ঘিরে এক শ্রেণীর পাখি শিকারী অবাধে বিচরণ করলেও দেখার কেউ নেই। স্থানীয় পরিবেশবাদী সংগঠণের নেতা মিজানুর রহমান জানান,মাছ.ধান ও প্রাণীকূল সমৃদ্ধ চলনবিলাঞ্চলের খাল,বিল ও জলাশয়গুলোতে যুগ যুগ ধরে অতিথি পাখির আনাগোনা চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। অথচকতিপয় পেশাদার ও সৌখিন পাখি শিকারীরা নির্বিচারে পাখি শিকার করছে।
স্থানীয়রা জানান,শীতকালে অতিথি পাখি ছাড়াও কানা বক,সাদা বক,পানকেšড়ি,বালিহাঁস,ডাহুক ওহুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি ধান খেতে নেমে আসে। এ সুযোগে শিকারীরা নানা কায়দায় সেগুলো শিকার করে। শিকার করা এসকল পাখি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম বলেন,বন্য পশু-পাখি শিকার দন্ডনীয় অপরাধ। তিনি এসব পাখি শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।