গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাট বন্দরে অবস্থিত( সাদুল্যাপুর রোড়ে মেসার্স হাজী ট্রেডার্স) রড সিমেটের দোকান ও বসতবাড়ী প্রতিপক্ষ কর্তৃক দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দোকানের মালিক জাকির হোসেন জুয়েল অভিযোগ করে বলেন, জাকির হোসেন জুয়েল, সিদ্দিকুর রহমান খাজা, আতিকুর রহমান রোকন আমরা তিন ভাই মিলে মাহাবুর রহমান আকুল গংদের নিকট হতে ২০১৫ইং সালে ২১৫১ নং রেজিঃ সাব কবলা দলিল মূল্যে আবাসিক ঘর দোকানপাট সহ ২০শতাংশ জমি ক্রয় করি, এবং নিরিবিছন্ন ভাবে ব্যবসা বানিজ্য করে আসছি। ক্রয়কৃত ২০শতক জমি সিমানা নির্ধারনে ৪ শতক জমি কম থাকায় জমিদাতা মাহাবুর রহমান (আকুল) গংরা বাদী হয়ে হামেদ আলী গংদের বিবাদী করে বিজ্ঞ আদালতে বাটায়ারা মামলা করে। যার নং ১৩১/৯৫। বিজ্ঞ আদালত কর্তৃক বাদী মাহাবুব রহমান (আকুল) মামলার বিষয়ে তার পক্ষে ২০০৩ ইং সালে ডিগ্রি প্রাপ্ত হয় এবং ডিগ্রি মুলে আদালতের কমিশন কর্তৃক জমির সীমানা নিধারন হলে ২০১৫ সালে ওই জমিটি আমরা ক্রয় করি। পরবর্তীতে আদালতের ডিগ্রী ও কমিশনের বিরুদ্ধে বিবাদী আপিল করে, আপিলটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এদিকে আপিলটি বিজ্ঞ আদালতে বিচারধীন থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন ধাপেরহাট ইউনিয়নের যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ মিলন গংরা ওই জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের পায়তারা করছে। এরই ধারাবাহিকতায় গত ১৯.১০.২০২০ তারিখে নুরুল ইসলাম গংরা আমাদের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করবে ও দোকানের মাল লুট করবে, আমাদের খুন জখম করবে মর্মে হুমকি ধামকি প্রদান করে আসছিল। পরে বিয়ষটি সাদুল্যাপুর থানায় আমি একটি সাধারন ডায়রি করি। যার নং ৯৫৪। তারিখ ২১.১০.২০। বর্তমানে আমরা পরিবার সহ তাদের দাপটে ভয় আর আতঙ্কে দিন কাটাচ্ছি। আশঙ্কা করছি নুর মোহাম্মদ মিলন গংরা যে কোন সময় আমাদের ব্যবসা বানিজ্য সহ যানমালের ক্ষতি সাধন করবে। তাই আমরা যানমালের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।