ভৈরবে সোমবার বিকালে ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী কে গেস্খফতার করেছে নৌ-থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আবুল কাসেম (৪০) ভৈরবপুর গ্রামের মোন্নাফ ওরফে মনুমিয়ার পুত্র বলে জানা গেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নৌ-থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
নৌ-থানার জৈষ্ঠ উপপরিদর্শক রাসেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ-থানা সংলগ্ন পুরাতন ফেরীঘাট থেকে সোমবার বিকালে সঙ্গীয় ফোর্স নিয়ে আবুলকাসেমকে ৩০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে মাদদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।