যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় যশোর জেলার আরো ৯টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। সোমবার সকালে যবিপ্রবি থেকে এই ফলাফল প্রকাশ করা হয়।
এই নিয়ে যশোর জেলায় মোট ৪,১৫৯ জন করোনায় আক্রান্ত হলেন। করোনায় মারা গেছেন ৫০ জন। আর সুস্থ হয়েছেন ৩,৯৬৭ জন।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, তাদের ল্যাবে যশোর ও মাগুরা জেলার মোট ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এদিন যশোর জেলার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯টি পজেটিভ হয়েছে এবং মাগুরার ১৬টি নমুনা পরীক্ষা করে ৩টি পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে। পরীক্ষা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।