রাজশাহীর বাগমারায় বাগমারা প্রেসক্লাব পরিদর্শন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সোমবার বিকেল ৫ টায় তাঁরা বাগমারা প্রেসক্লাব পরিদর্শন করেন।
উপজেলা চেয়ারম্যানের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, উপজেলা প্রকৌলশী সানোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা আবদুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান। এ সময় বাগমারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আবদুল মতিন, সাংবাদিক শামীম রেজা প্রমুখ।
পরিদর্শন কালে বাগামরা প্রেসক্লাবের নানান সমস্যার কথা শুনেন এবং অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে খোঁজ খবর নেন। সেই সাথে আগামী কিছু দিনের মধ্যে প্রেসক্লাবে যে সকল চলমান সমস্যা আছে তা সমাধান করা হবে বলেও জানান তারা।