চাটমোহর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি,সুদের কারবার,অবৈধ সোঁকিজাল,পৌর শহরে যানজট,স্বাস্থ্য কমপ্লেক্সে সিএনজি রাখা,মাদকসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন,ভাইস চেয়ারম্যান ইসাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন,থানার ওসি মোঃ আমিনুল ইসলাম,স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল,পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন মিয়া,ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আঃ মুতালিব প্রমূখ।