কিশোরগঞ্জের করিমগঞ্জে শিক্ষক নেতা শামসুল হক ফরহাদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের শিক্ষকরা ফুসে ওঠছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করে স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, মাঝিরকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কিশোরগঞ্জ জেলা শিক্ষক সমিতির (জাতীয়করণকৃত) আহ্বায়ক মতিউর রহমান জাহাঙ্গীর, বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুরকান আক্তার, নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন জাহান রেবা, শিক্ষক হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।
এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ আল মামুন খান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহীন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান রঞ্জু প্রমুখ। অন্যদিকে মিঠামইন উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তব্য রাখেন মিঠামইন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মতিউর আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ। এছাড়াও জেলার পাকুন্দিয়া, কুলিয়ারচরসহ বিভিন্ন উপজেলায় অনুরুপ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
প্রসঙ্গত গত ৩ নভেম্বর সন্ত্রাসী কাজী তাজুল ইসলাম সন্ত্রাসী হামলা চালিয়ে শিক্ষক নেতা শামছুল হককে রক্তাক্ত যখন করে। পাশাপাশি একটি মিথ্যা মামলাও দায়ের করে। এ প্রেক্ষিতেই এসব মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।