পাবনার সুজানগরে সোমবার নিরাপদ মাংস উৎপাদনের জন্য বিজ্ঞান ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই ও প্রক্রিয়াকরণ বিষয়ে মাংস প্রক্রিয়াকারী ও বিক্রেতাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আল মামুন হোসেন মন্ডল। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন। মাংস বিক্রেতাদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম রব্বানী ও আবদুল আলীম। অনুষ্ঠান পরিচালনা করেন ভিএস ডাঃ আবদুল লতিফ। বক্তারা প্রশিক্ষণার্থীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই ও যথাযথ প্রক্রিয়ায় বিক্রি করার আহবান জানান। প্রশিক্ষণে ৩০জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।