ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবির) সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র্যালী করেছে রোববার সকালে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই র্যালীর উদ্বোধন করেন।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবির যশোর শাখার সাধারন সম্পদাক নুরুল ইসলাম। তিনি বলেন সমুদ্র অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানোর ধারনা থেকে আইডিইবির সুবর্ণজয়ন্তীর প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি। ৫০ বছর পুর্তি উপলক্ষে বছরব্যাপী ১৪ দফা কর্মসূচি গ্রহন করেছে। কর্মসুচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, গৃহহীনদের জন্য গৃহ নির্মান ও বন্টন, ফ্রি প্রযুক্তি পরামর্শ, বৃক্ষরোপন, স্বাস্থ্য সুরক্ষা উপকরন বিতরন দুঃস্থদেরমাঝে শীতবস্ত্র বিতরন,।আইডিইবি পর্যায়ক্রমে এসব কর্ম সুচি বাস্তবায়ন করবে।