বগুড়ার আদমদীঘিতে ৫০ হাজার চাষ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দসহ এক মৎস্য চাষিকে আটক করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের হাকিম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক এই অর্থদন্ড প্রদান করেন। সরকারী ভাবে রাক্ষুসে আফ্রিকান মাগুর মাছ উৎপাদন সংরক্ষন ও বাজারজাত করণ নিষিদ্ধ থাকলেও উপজেলার ডহরপুর গ্রামের মাছ চাষি সিরাজুল ইসলাম গোপনে এই মাছ চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে রোববার দুপুরে উপজেলার ডহরপুর গ্রামে সিরাজুল ইসলামের একটি পুকুরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে ওই পুকুরে থাকা ৫০ হাজার আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করেন আদালত। পরে মাছ চাষ ও বিক্রি করার অপরাধে মাছ চাষি সিরাজুল ইসলামের দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।