ষড়ঋতুর পালাবদলে বাংলায় এখন চলছে হেমন্তকাল। শরতের তুলার মতো মেঘ সরে গিয়ে নেমে আসে কুয়াশা। ভোর হলেই ঘাসের ডগায় শিশির জমতে দেখা যায়।
শীত-গরমের খেলা চলতে থাকে এ ঋতুর শুরতে। দিনে গরম আর রাতে শীত অনুভূত হয়। তারপর এই ঋতুর শেষদিকে এসে শীত নেমে আসে পুরোপুরিভাবে। হেমন্ত পেরিয়ে আসে শীতকাল। তাই শীতের শুরুটা হয় হেমন্তেই। গত কয়েকদিন ধরেই শীত পরতে শুরু করেছে সারা দেশে। বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সকালে এবং সন্ধ্যায় শীতের তীব্রতা বেশ ভালোই বোঝা যায়। সকাল-সন্ধ্যায় গায়ে শীতের পোশাক পরে বাইরে বের হতে হচ্ছে। অনেকেই ছুটছেন শীতের পোশাক কিনতে। বিশেষ করে শিশুদের শীতের পোশাক কিনতে অভিভাবকরা ছুটছেন। গত কয়েকদিন ধরেই পাবনার বেড়া উপজেলার বিভিন্ন দোকানে শীতের কাপড় কিনতে দেখা যায় অভিভাবকদের। দোকানদাররা জানিয়েছেন, এরইমধ্যে শীতের কাপড় তারা আনতে শুরু করেছেন। শিশুদের শীতের পোশাক বিক্রি শুরু হয়েছে। গত তিনদিন ধরে শীতের তীব্রতা যেন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সকালে ঘন কুয়াশাও পরছে।