বগুড়া সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হাটকরমজা গ্রামের একটি ডোবা থেকে রিকশাচালক আবদুর রহিম ওরফে ভোদল (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।
ভোদল উপজেলার শিহিপুর গ্রামের মোজাহার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোদল ২০০৯ সালে হাটকরমাজা গ্রামের বাদশা মিয়ার মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। কিন্তু তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দিলে তিন বছর আগে তালাক হয়। তবে তারা আবারো পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করে সংসার করছিলেন। নিহতের স্ত্রীর দাবি- গত ২ মাস ধরে ভোদল শ্বশুরবাড়িতে আসতেন না।
সোনাতলা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে দেয়া হয়।