বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর উদ্যোগে ৪৯জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ইউসিসি চেয়ারম্যান শেখ কামরুজ্জামান কামরুল, ভৈরব কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান শেখ আজমল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মকসেদুল আলম, প্রধান শিক্ষক মল্লিক আ: সাত্তার, টিএনটির শেখ নাসির উদ্দিন প্রমূখ। এ সময় খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু, সমবায়ী প্রতিনিধি শেখ মারুফ হোসেন, সোহেল রানা, টিপু সুলতান অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।